দেশের বাজারে সোনার দাম কমেছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নির্ধারিত নতুন শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিশ্ববাজারে খাঁটি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাজুস।
দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। তাতে এ মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের, অর্থাৎ ভালো মানের এক ভরি রুপার দাম বর্তমানে ৫ হাজার ২৪৯ টাকা।


