বাড়ানোর একদিন পরই ফের কমল সোনার দাম

বাড়ানোর একদিন পরই ফের কমল সোনার দাম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বাড়ানোর একদিনের মধ্যেই দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। এতে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, দুই দফা কমার পর ২১ ও ২২ জুলাই ফের দুই দফায় সোনার দাম বাড়ানো হয়। পরে এক দফা কমে ফের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ান হয়। তারপর ২৪ ঘণ্টার ব্যবধানে আবার একি পরিমাণ টাকা কমিয়ে সোনার নতুন এ দাম নির্ধারণ করেছে বাজুস।
মঙ্গলবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সোনার দাম কমানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।

চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৯৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৮ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৭২৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad