সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
বিজিবির উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় কাটা পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনের ঘুমধুম বিওপি, চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, অভিযানে সীমান্তের ৩১ নম্বর পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি কাটা পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে মামলা দায়ের করে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad