রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষার্থী নিহত

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষার্থী নিহত
Advertisement
Advertisement

আধিপত্য বিস্তারের জেরে নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এসময় ৩ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত  ১০ জন আহত হয়।

বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ সংঘর্ষ হয়। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গুলিবিদ্ধ আহতরা হলেন সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চল সায়দাবাদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার ও এরশাদ মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগেও এই দুই গ্রুপের একাধিক সংঘর্ষে নারীসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

আরও পড়ুন

এই বিরোধের জেরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় একজনের গুলিতে শিক্ষার্থী মুস্তাকিম ঘটনাস্থলেই মারা যায়।

এরশাদ গ্রুপের অনুসারী সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুমের গুলিতে মুস্তাকিম নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন মুস্তাকিমের মা শাহানা বেগম।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad