সারের সংকট নেই, সুষ্ঠু বিতরণে নজরদারির নির্দেশ

সারের সংকট নেই, সুষ্ঠু বিতরণে নজরদারির নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, কৃষিকাজ চালিয়ে নিতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত আছে। তবে কৃষকের প্রয়োজন অনুযায়ী সার পৌঁছে দিতে বিতরণ ব্যবস্থায় নিয়মিত নজরদারি করতে হবে।

রোববার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।

ইয়াসের খান চৌধুরী বলেন, কৃষকের প্রয়োজনের সময় সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিতরণে কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখা ও কৃষকের স্বার্থে সরকার পর্যাপ্ত সার মজুত রেখেছে। তাই সার নিয়ে উদ্বেগের কারণ নেই।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে। ধাপে ধাপে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে।

মাদককে সমাজে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা। মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে প্রয়োজনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী, এ.ই. সুলতান মাহমুদ বাবু, মো. ফরিদুল কবির তালুকদার শামীম, মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন ও ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, কৃষি উপকরণের সরবরাহ ও বিশেষ করে সারের মজুত, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad