‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে পড়েছে ওই সড়কে যান চলাচল।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের ভেতর থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়।
সপ্তাহের কর্মব্যস্ত এই দিনে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ। বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট।


