সাভারে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আসামি ছিনতাই

সাভারে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আসামি ছিনতাই
আসামি ধরতে গিয়ে হামলার স্বীকার হন দুই পুলিস সদস্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারে ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে গিয়ে  দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌর এলাকায় বক্তারপুর বেদেপাড়া মহল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ওই মাদক মামলার আসামিকে ধরলে প্রথমে ৭-৮ জন পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরো ৪০-৫০ জন পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়।

সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, দুই জন পুলিশ সদস্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে এএসআই মশিউর শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং এসএম শামীম মুখে আঘাত পেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad