‘সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি’

‘সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি’
চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় হবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির  ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এটিকে নতুন করে রাজনৈতিক সংকট তৈরির পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির ‘অপপ্রয়াস’ বলেও উল্লেখ করেন মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘নির্বাচন না হলে, যারা বিদেশে পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারা সুযোগ নিতে পারে। বিএনপি যেন বিগত সময়ের মতো সংস্কারবিহীন বাংলাদেশে ফিরে যেতে চায়।’

আরও পড়ুন

এ সময় দেশের মানুষ ‘আওয়ামী জাহেলিয়াতের’ দিকে দেশকে ফিরতে দেবে না বলেও আশ্বাস দেন তিনি।

সরকার যদি এখন নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে নিরপেক্ষ ভূমিকা হারাবে উল্লেখ করে জামায়াতে নায়েবে আমির বলেন, ‘কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করলে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad