‘সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে’

‘সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে’
নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল মঈন খান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকারে এসেছে। কোনো ভুয়া ভোটে নয়।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘দেশে গুটি কয়েক লোক মিথ্যা আর ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad