শিবচরে ৪৫টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

শিবচরে ৪৫টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
শিবচরে শেষ মুহুর্তে চলছে প্রতিমার সাজসজ্জা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুর জেলার শিবচরে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে মণ্ডপের লাইটিংসহ, পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। অন্যদিকে উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

জেলা পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, রাজৈর উপজেলায় ২৭১টি, শিবচরে ৪৫টি, কালকিনিতে ২৩টি, ডাসারে ৩৯টি এবং মাদারীপুর সদর উপজেলায় ৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

পূজার আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী এ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। মণ্ডপ সাজানো, পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং দর্শনার্থীদের জন্য পরিবেশ উপযোগী করার কাজ চলছে।

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে মণ্ডপগুলো। পৌর এলাকাসহ উপজেলার পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন

এদিকে পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পূজারী, আয়োজক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা মতবিনিময় করেছে প্রশাসন। কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে উৎসব নির্বিঘ্ন রাখার পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ।

শিবচর উপজেলার পূজা উদযাপন পরিষদর সভাপতি পরিতোষ সাহা বলেন,’শিবচরে ৪৫ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রস্তুতি প্রায় শেষের পথে। কোন কোন মণ্ডপে শেষ মুহুর্তে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।’

মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী জানান, ‘শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad