শাহজালাল বিমানবন্দরে ফলের ঝুড়িতে লুকানো ১৬ কেজি সোনা জব্দ

শাহজালাল বিমানবন্দরে ফলের ঝুড়িতে লুকানো ১৬ কেজি সোনা জব্দ
বিমানবন্দর থেকে জব্দ করা সোনার বার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ঝুড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে যৌথ অভিযানে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজ।

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে সোনা পাচারের চেষ্টা করছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ঝুড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধার হওয়া সোনার মোট পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সোনার প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad