রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, ‘নিহতের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা পরে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’


