চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চট্টগ্রামে গোলাপ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাপ মিয়া নোয়াখালী জেলার মাইজদীর হয়রত আলীর ছেলে। বর্তমানে চান্দগাঁও থানার কালুরঘাট ৫ নম্বর ওয়ার্ডের ধানী আলমের বাড়িতে থাকতেন।

জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে ৬০ বছর বয়সী এক লোক পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। লোকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল কবির বলেন, ‘এক ব্যক্তি কাটা পড়ার খবর শুনেছি। রেলওয়ে থানাকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম জানান, এই ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad