রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক পেজ
Advertisement
Advertisement

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাহারোজ আরেফিন গলিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাসা খিলগাঁওয়ের বনশ্রী এল ব্লকে। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলায়।

স্বজনরা জানিয়েছেন, ইফতারের পর মামার মোটরসাইকেল নিয়ে একাই ঘুরতে বের হন সাহারোজ। ডেমরাসহ আশপাশের এলাকা ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেলটি স্লিপ করে তিনি রাস্তায় পড়ে যান।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad