পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ২

পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনা থেকে র‍্যাবের জব্দ করা বার্মিজগানসহ আসামিরা | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনায় অভিযান চালিয়ে একটি বিদেশি বার্মিজগানসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আতাইকুলা থানাধীন ধর্মগ্রামের আবু বক্কর প্রামানিক (৫৮) ও ইসলাম প্রামানিক (৪৮)।

র‌্যাব-১২ সিপিসি-২-এর পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, সংবাদ পেয়ে র‌্যাবের  আভিযানিক দল সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আবু বক্কর প্রামানিক ও ইসলাম প্রামানিককে আটক করে র‌্যাব। সেই সঙ্গে তাদের কাছ থেকে একটি বিদেশি বার্মিজগান, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

তিনি আরও জানান, অস্ত্র আইনে মামলা করে আটক দুজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad