গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল কর্মচারী গ্রেপ্তার

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল কর্মচারী গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামে এক হোটেল কর্মচারী গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকা থেকে স্থানীয়রা মোমিনকে আটক করে পুলিশে দেয়। তিনি কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকা সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে সন্ধ্যায় চাঁদপাড়া বাজার এলাকায় স্থানীয়রা মোমিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad