হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল
Advertisement
Advertisement

ঢাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে হাতিরঝিল মধুবাগের ৩ নং গলি প্রফেসর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। তার স্বামী সাইফুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। তিনি মধুবাগ এলাকায় বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। দম্পতির পাঁচ ছেলে-মেয়ে রয়েছে। তারা মধুবাগ ৩ নং গলির রুহুল আমিনের বাড়িতে থাকতেন।

রাশেদার দেবর সাখাওয়াত হোসেন জানান, রাতে ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর বাসায় ফিরছিলেন তিনি। বাসার গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে দিয়ে আসার সময় ঝড়ো বাতাসে ওই ভবনের ওপর থেকে দেয়ালের ইট ধ্বসে তার মাথার ওপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এ সময় স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad