মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের ছবি প্রদর্শনী

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের ছবি প্রদর্শনী
জুলাইয়ের ছবি প্রদর্শনী। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে ছবি প্রদর্শনী।

প্রদর্শনীতে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের বেশ কিছু ছবি তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে বিকাল ৫টার দিকে জুলাই সনদে সই করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আরও পড়ুন

জুলাই সনদ স্বাক্ষরের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের অস্থায়ী কন্ট্রোলরুমে আগুন দেওয়া হয়, আর আহত হন অন্তত ১০ জন পুলিশ সদস্য।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর