মতিঝিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ডিএমপি থেকে পাঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–রাসেল আহমদ, মো. আনোয়ার হোসেন (৪০), মো. বেলাল হোসেন (১৯), মো. বুলবুল মিয়া (৩৫), মো. রফিক মিয়া (৩৬), মো. সায়েম হোসেন (২৭), মো. আরিফ (২২), সালাহউদ্দিন (২৪) ও দেলোয়ার হোসেন (২৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মতিঝিল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর