রাশিয়ায় বিস্ফোরণে নিহত মেহেরপুরের আলালের মরদেহ দেশে

রাশিয়ায় বিস্ফোরণে নিহত মেহেরপুরের আলালের মরদেহ দেশে
নিহত আলাল হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে নিহত মেহেরপুরের গাংনী উপজেলার আলাল হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কফিনবন্দি অবস্থায় তার মরদেহ গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের বাড়িতে পৌঁছায়। তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা।

আলাল হোসেন ওই গ্রামের খেড়ু মণ্ডলের ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় প্রায় ১৩ মাস আগে তিনি রাশিয়ায় যান। সেখানে চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলের ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন আলাল। চার দিন পর ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আলালের বাবা খেড়ু মণ্ডল বলেন, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। প্রকল্পের কাজ শেষ করে আলালের দেশে ফেরার কথা ছিল।

আলালের শাশুড়ি সুফিয়া খাতুন জানান, রাশিয়ায় যাওয়ার ১৫ দিন পর আলালের একটি ছেলে সন্তান জন্ম নেয়। সন্তানকে দেখতে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর