বিমানবন্দরের পাশে শপিং মলের আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের পাশে শপিং মলের আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের পাশে একটি শপিং মলের রেস্টুরেন্টে আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর বিমানবন্দর এলাকার একটি শপিং মলের পাঁচতলায় একটি রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ৩৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার দুপুরে ছয় তলা ভবনটির পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর উত্তরা এলাকার বিমানবন্দরের পাশে একটি ছয় তলা ভবনের পাঁচতলায় রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পায়। পরে উত্তরা এবং বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় ১ টা ৪০ মিনিটে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনের সুত্রপাত ও হতাহতের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর