ব্যাংক জালিয়াতির মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ব্যাংক জালিয়াতির মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
সালমান এফ রহমান। ফাইল ছবি
Advertisement
Advertisement

জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক)  আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতারণা ও ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন।

আরও পড়ুন

এদিন আদালতে সালমান এফ রহমানের পক্ষে কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তারা আনুষ্ঠানিক শুনানি না করলেও এই মামলায় রিমান্ডের কোনও যৌক্তিকতা নেই দাবি করেন। তবে আদালত দুদকের যুক্তি আমলে নিয়ে রিমান্ডের আদেশ দেন।

দুদকের ​আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামক একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও ‘একমোডেশন বিল’ তৈরি করে এই অর্থ আত্মসাৎ করেছেন। এই জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এই ঘটনায় গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad