গাইবান্ধায় আ.লীগ নেতাকর্মীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

গাইবান্ধায় আ.লীগ নেতাকর্মীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত
গাইবান্ধায় হামকারীদের ভাঙচুর করা পুলিশের দুইটি মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর দলটির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন।

উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, গোবিন্দগঞ্জ থানার দুই উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা ও কায়েস।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে যায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ব্যাপক মারধর করেন। তারা পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন।

পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল পুলিশ দল ঘটনাস্থলে যায়। দলটি দুই এসআইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad