বৈদ্যুতিক গোলযোগে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন

বৈদ্যুতিক গোলযোগে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন
পাকিস্তান হাই কমিশনের ফেসবুক পেজ।
Advertisement
Advertisement

বৈদ্যুতিক গোলযোগ থেকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোরে ঢাকার বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগে। এসময় ধোয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সেখানে একটি টিভি পোড়া অবস্থায় পাওয়া যায়। সম্ভবত টিভি বা অন্য কোনো বৈদ্যুতিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।’

বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটো ইউনিট গুলশানের সেই বাসভবনে যায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রীকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

ডিসি ফরহাদ আরও বলেন, ‘এটি একটি কূটনৈতিক বাসভবন। তাই নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া সেখানে আমাদের প্রবেশের সুযোগ নেই। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad