বেইলি রোড অগ্নিকাণ্ডের মামলা: আত্মসমর্পণের পর ২ আসামির জামিন

বেইলি রোড অগ্নিকাণ্ডের মামলা: আত্মসমর্পণের পর ২ আসামির জামিন
বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ড। ছবি: সৃংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর বেইলি রোডে দুই বছর আগে গ্রিন কোজি কটেজ নামে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর মামলায় দুই আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ ও ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাসেল আহম্মেদ আত্মসমর্পণ করে জামিন পান।

নিহাদের পক্ষে অ্যাডভোকেট জাহিদ হাসান ও রাসেলের পক্ষে প্রদীপ রঞ্জর দেবনাথ জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাদের জামিনের আদেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

গ্রিন কোজি কটেজে আগুনে প্রাণহানির ঘটনায় গেল ১৯ এপ্রিল ভবনটিতে থাকা বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আদালত। পলাতক থাকায় ১৩ আসামির বিরুদ্ধে ওইদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে, গত ২ এপ্রিল মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহজালাল মুন্সী।

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ সাততলা ভবনে আগুনে ৪৬ জন প্রাণ হারান। তাদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম মামলা করেন। থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তভার পায় সিআইডি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad