বুড়িগঙ্গায় ট্রলারডুবি, সাঁতরে তীরে উঠলেন নিখোঁজ ২ ব্যক্তি

বুড়িগঙ্গায় ট্রলারডুবি, সাঁতরে তীরে উঠলেন নিখোঁজ ২ ব্যক্তি
নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিলেন।
তাদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালায়।

পরে জানা যায়, নিখোঁজ ২ জন নদীর অন্য পাড়ে সাঁতরে উঠেছে। তাদের কাছে মোবাইল না থাকায় তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেন।

অন্য কোন নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান প্রত্যাহার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad