নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার রাত ১ টার দিকে উপজেলার ছাতিরচর বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহত কাছুম আলী (৬৫) ছাতিরচর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন, রমিজ মেম্বার ও হিরু মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। কাছুম আলীসহ কয়েকজন ব্যক্তি বালু তুলতে বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে গত রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন কাছুম আলীকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, কাছুম আলী ও রমিজ মেম্বার বালু তুলতে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম আলী নিহত ও দুজন আহত হয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জুম্মন ও তার লোকজন দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দেয়। একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

তবে, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad