বিদেশি পণ্য ব্যবহার বর্জনের আহ্বান মোদির

বিদেশি পণ্য ব্যবহার বর্জনের আহ্বান মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতের জনগণকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে স্থানীয়ভাবে তৈরি করা পণ্য ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হওয়ার পর আত্মনির্ভর ভারত গড়ার প্রত্যয়েই এমন আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিদিন যেসব পণ্য ব্যবহার করি, তার বেশিরভাগই বিদেশি। কিন্তু আমাদের সেগুলো থেকে মুক্তি পেতে হবে। আমাদের এমন পণ্য কিনতে হবে যেগুলো ভারতে তৈরি হয়েছে।’

ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই দেশে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন মোদি। তারই ধারাবাহিকতায় সোমবার থেকে ভারতে ব্যাপক হারে কমানো হয় ভোক্তা কর। এর ঠিক আগে আগে, রোববার এক জনসভায় এসব কথা বলেন মোদি।

ট্রাম্পের শুল্ক আরোপের পর মোদির সমর্থকরা ভারতে জনপ্রিয় ম্যাকডোনাল্ডস, পেপসি এবং অ্যাপলের মতো আমেরিকান ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে প্রচার শুরু করে। ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য এক বিশাল বাজার। এ বাজারের বড় অংশই যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যামাজন ডটকম থেকে পরিচালিত হয়। তাছাড়া গত কয়েক বছরে মার্কিন ব্র্যান্ডগুলো ভারতের ছোট ছোট শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

দোকানদারদেরও ভারতীয় পণ্য বিক্রির ওপর জোর দিতে আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এমন পদক্ষেপই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad