মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৭

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৭
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে অন্তত সাত জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১টার দিকে মহাখালীর আমতলীতে গুলশান পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

এতে গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮) এবং অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১) দগ্ধ হন।

দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলীর ওই পেট্রোল পাম্পের টাংকি পরিষ্কার করার জন্য তাদেরকে সেখানে নেওয়া হয়েছিল। টাংকির তেল সব বের করার পর বৈদ্যুতিক ফ্যান দিয়ে টাংকির ভিতরের গ্যাস বের করছিলেন। এক পর্যায়ে বৈদ্যুতিক ফ্যানটি বন্ধ করতে গেলে ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা সাত জনের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়।

তখনই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। যদিও সেই মুহূর্তেই আগুন নিভে গেছে বলে জানা যায়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাত জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad