বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা

বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা
Advertisement
Advertisement

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্তের কথা ইমেইলের মাধ্যমে জানায়। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারতে অনুষ্ঠেয় ২০ দলের এই টুর্নামেন্টে নির্ধারিত সূচি অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত না করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বলে জানানো হয়।

বিষয়টির সূত্রপাত হয় ম্যাচ ভেন্যু নিয়ে বিসিবির আপত্তি থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের ভেন্যুতে খেলতে অনিচ্ছা জানিয়ে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। আইসিসি জানায়, বাংলাদেশ দল, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই, এমন সিদ্ধান্তে পৌঁছে তারা সেই অনুরোধ নাকচ করে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, বিসিবির উদ্বেগ নিয়ে আলোচনা প্রক্রিয়া তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলে। এ সময় একাধিক দফা বৈঠক হয় ভিডিও কনফারেন্স ও সরাসরি উপস্থিতিতে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে আইসিসি অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের দিয়ে স্বাধীন মূল্যায়ন করে। পাশাপাশি ফেডারেল ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, অপারেশনাল পরিকল্পনা এবং ইভেন্টের জন্য বর্ধিত ও ধাপে ধাপে জোরদার নিরাপত্তা প্রোটোকল বিসিবির সঙ্গে ভাগ করা হয়।

বুধবার আইবিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে সূচি অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের শাসন ও বাছাই প্রক্রিয়া অনুসরণ করে বিকল্প দল নির্ধারণে এগোয়।

সে অনুযায়ী, মূল বাছাইয়ে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়। বর্তমানে টি–টোয়েন্টি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড ১৪ নম্বরে, যা টুর্নামেন্টে থাকা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়েও এগিয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad