জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত হয়েছে: মির্জা ফখরুল
শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য ভালো নয় এবং এ ধরনের আঁতাত দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।

শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষের ভোট চাওয়ার জন্য আমি এসেছি। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। এই কার্ড হবে মা-বোনদের হাতিয়ার, যার মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে। স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য দামে সার-বীজ পাওয়া যাবে। আমরা ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad