বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
কেক কেটে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৫ পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)।

বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষক-শিক্ষার্থী ইন্টারেক্টিভ সেশন এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।

এ বছর বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য ছিল, ‘থিংক হেলথ, থিংক ফার্মাসিস্ট’।

দিবস উদযাপনের মূল লক্ষ্য ছিল জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে ফার্মাসিস্টদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা তুলে ধরা।

আলোচনায় উঠে আসে ফার্মাসিস্টদের নানা ভূমিকার কথা। বক্তারা বলেন, দেশের দক্ষ ফার্মাসিস্টরা শুধু ওষুধ ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নন; তারা স্বাস্থ্যনীতি প্রণয়ন, গবেষণা এবং প্রতিরোধমূলক পরিচর্যাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য।

আরও পড়ুন

তাই নীতি প্রণয়ন থেকে শুরু করে সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও তাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. আব্দুর রহমান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরীসহ অন্যরা।

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জনসম্পৃক্ত কার্যক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষ থেকে আবারও ঘোষণা করা হয় যে, প্রতিষ্ঠানটি দক্ষ, নৈতিক ও দূরদৃষ্টিসম্পন্ন ফার্মাসিস্ট তৈরিতে অঙ্গীকারবদ্ধ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর