বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটি উদ্ধার করেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন নদী থেকে তিমিটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে সেটিকে তীরে নিয়ে আসেন।

কয়েকদিন আগে তিমিটি মারা যাওয়ায় পচন ধরে দুর্গন্ধ ছড়ায়। পরে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন। খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটি উদ্ধার করেন।

আরও পড়ুন

বন বিভাগ আরও জানায়, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট। ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে তিমিটিকে মাটিচাপা দেওয়া হবে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে দ্রুত নমুনা সংগ্রহ করে তিমিটি মাটিচাপা দেওয়া হবে।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ‘বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।’

তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর