খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোস্তাকিন(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে ঘটনা ঘটে। নিহত যুবক আলকাতরা মিল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটির সেন্টারের কাছে দাঁড়িয়ে ছিল মোস্তাকিন। এ সময়ে দুইটি মোটরসাইকেলে আসা চার যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। কোমরের আঘাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

হামলার কারণ জানতে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর