বনানীতে নিষিদ্ধ সংগঠনের লিফলেটসহ যুবক গ্রেপ্তার

বনানীতে নিষিদ্ধ সংগঠনের লিফলেটসহ যুবক গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিপুল পরিমাণ পোস্টার ও লিফলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মো. আশিক তপেদার (২৪)।

শনিবার আনুমানিক ভোরে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বনানী থানা পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ রোডের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বনানী থানা পুলিশের একটি দল।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক স্বীকার করেছে, সে এবং তার সহযোগীরা আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিল। এই লক্ষ্যেই তারা ভোরে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিল।

গ্রেপ্তারকৃত আশিক তপেদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad