ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার
মোহাম্মদ মাহবুব আলম খান ও মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নানা কারণে আলোচনায় থাকা ফেনী ও পঞ্চগড় জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা আলাদা আদেশে এ নির্দেশ দেওয়া হয়। পরে তাদের ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খানকে আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে ফেনীতে আনা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, মো. মিজানুর রহমানকে পঞ্চগড় জেলার পুলিশ সুপারের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আদেশে তাকে জেলার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রোববার পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে বলা হয়।

মিজানুর রহমান বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশাল জেলায়। পঞ্চগড়ে যোগদানের আগে তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১-এ সহঅধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad