‘প্রথম প্রেমের গল্পে’ নতুন লুকে নিলয়-হিমি

‘প্রথম প্রেমের গল্পে’ নতুন লুকে নিলয়-হিমি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নতুন লুকে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় টেলিভিশন জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তানভীর তন্ময়ের পরিচালনায় ইউটিউব সিরিজ ‘প্রথম প্রেমের গল্প’-এ অভিনয় করছেন তারা।

সিরিজের গল্পে উঠে এসেছে করপোরেট দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক গোপন রহস্য ও অতীতের প্রতিশোধ। নিলয়-হিমির পরিচিত পর্দার ইমেজ থেকে বেরিয়ে নতুনভাবে চরিত্রগুলো সাজিয়েছেন পরিচালক।

সিরিজে শিল্পপতি ফাইয়াজ চৌধুরী চরিত্রে অভিনয় করছেন নিলয়। চরিত্রের প্রয়োজনে এবার তাকে স্টাইলিশ দাড়িতে দেখা যাবে। এতদিনের ক্লিন শেভ লুক ও কমেডি চরিত্রের তুলনায় এই চরিত্রে তার উপস্থিতি ভিন্ন।

তানভীর তন্ময় জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালে চরিত্রের প্রস্তাব পাওয়ার পর নিজেই দাড়ি রাখা শুরু করেন নিলয়।

আরও পড়ুন

পরিচালক বলেন, ‘নিলয় ভাইয়ের সঙ্গে চিত্রনাট্য ও লুক নিয়ে যখন কথা বলি, তখন তিনি আমেরিকায় ছিলেন। প্রস্তাবটি শোনার পর তিনি নিজেই দাড়ি রাখা শুরু করেন। পরে নতুন লুকে ছবি তুলে আমাকে পাঠান। ছবি দেখে মনে হয়েছে, ফাইয়াজ চৌধুরীকে যেভাবে কল্পনা করেছিলাম, তার চেহারা ঠিক তেমনই হয়েছে।’

কস্টিউম ডিজাইনারের পরামর্শ নিয়ে অভিনয়শিল্পীদের পোশাক, চুলের স্টাইল ও সামগ্রিক লুকেও পরিবর্তন আনা হয়েছে।

হিমি অভিনয় করছেন মধ্যবিত্ত পরিবারের তরুণী মেহনাজ কবির চরিত্রে। সিরিজের অন্য চরিত্রে আছেন ফারিন খান, আলীরাজ, সুজাতা, শতাব্দী ওয়াদুদ, ফারজানা চুমকি ও টাইগার রবি।

বর্তমানে উত্তরা এলাকায় সিরিজটির শুটিং চলছে। চলতি মাসের শেষ দিকে নাজ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad