আইসিইউতে বিগ বস তারকা রেণু, অবস্থা সংকটজনক

আইসিইউতে বিগ বস তারকা রেণু, অবস্থা সংকটজনক
অভিনেত্রী রেণু সাদি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ও ‘বিগ বস-৭’-এর প্রতিযোগী রেণু সাদি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে কেরালার কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঁচটি কেমোথেরাপি নেওয়ার পর রেণুর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বোন জানান, রেণুকে কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে এবং তার অবস্থা খুবই সংকটজনক।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটর ও উপস্থাপক সারিকা কেবি জানান, রেণুর প্লেটলেটের মাত্রা অনেক কমে গেছে এবং পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।

সারিকা বলেন, ‘বাস্তবতা অনেক সময় তিক্ত হয়। আজ আমি সেই তিক্ত বাস্তবতার কথা বলতে এসেছি। আমার প্রিয় বন্ধু রেনুর অবস্থা খুব খারাপ। সে সংকটজনক অবস্থায় আছে। তার প্লেটলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে।’

আরও পড়ুন

তিনি আরও জানান, আগে চার দফা কেমোথেরাপির সময় প্রতিবার ১০ দিন বিশ্রামের পর স্বাভাবিক যোগাযোগ শুরু করতে পারলেও পঞ্চম দফার ১০ দিন পরও রেণু উঠে দাঁড়াতে পারছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, রেণুর শরীর আরেকটি কেমোথেরাপি নেওয়ার মতো অবস্থায় নেই এবং হাসপাতাল কর্তৃপক্ষও এই ঝুঁকি নিতে চাইছে না।

চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছিলেন রেণু। তিনি জানান, ১৫ বছর বয়সে স্তনে একটি পিণ্ড অনুভূত হলেও পরবর্তীতে তা ক্যানসারে রূপ নেয়। ২০২৩ সালের জুনে সড়ক দুর্ঘটনায় স্বামী কৌতুকশিল্পী ও মিমিক্রি শিল্পী কোল্লাম সুধির মৃত্যুর পর চিকিৎসকের পরামর্শে স্ক্যান, ম্যামোগ্রাম ও বায়োপসি করালে ক্যানসার ধরা পড়ে।

প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে তার ম্যানেজার কারিশমা জানতে পেরে রেণুর বোনকে জানান। শরীরে ব্যথাহীন কোনো পিণ্ড বা অস্বাভাবিকতা দেখা দিলে অবহেলা না করে নারীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন রেণু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad