পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যার ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘র‍্যাব ও গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করছে। নয়ন ও পলাশ নামে দুজন আসামি গ্রেপ্তার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। আমাদের কাছে এখনো আসামি হস্তান্তর হয়নি। প্রাথমিকভাবে অস্ত্র মামলায় কদমতলী থানায় যাবে। তারপর হত্যা মামলায় সূত্রাপুর থানায় আসবে।’

বৃহস্পতিবার রাতে প্রধান আসামি নয়নকেসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন আব্দুর রহমানের ছেলে শাকিল।

এই মামলার বাদী শাকিল আহমেদ অভিযোগ করে বলেন, ‘মামলার পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা টিটুর অনুসারীরা তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে। তারা বলছে, বাবার মতো আমারও একই অবস্থা হবে এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।’

আরও পড়ুন

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘র‍্যাবের অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা এখনো আমাদের কাছে আসামি হস্তান্তর করেনি।’

এ বিষয়ে তদন্ত চলছে। কেউ কোনো হুমকি দিচ্ছে কি না–এ নিয়ে অভিযোগ পাইনি বলে জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার সূত্রাপুরের শ্যামবাজারে দুপুরের দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আব্দুর রহমান। শ্যামবাজারের মাওলা বক্স সরদার চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে পথচারীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মতিউর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad