রাজধানী ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে জুতার ব্র্যান্ড এপেক্সের একটি শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১০টার দিকে ওই ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ১০টা ৫মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।


