দয়া করে নির্বাচনের ব্যবস্থা করুন: মির্জা ফখরুল

দয়া করে নির্বাচনের ব্যবস্থা করুন: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাড়াতাড়ি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনুরোধ করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর মুন্সিরহাট এলাকায় এক পথসভায় তিনি এ অনুরোধ জানান।

মির্জা ফখরুল বলেন, ‌‘প্রফেসর ইউনূস, তাড়াতাড়ি সংস্কার শেষ করেন এবং দয়া করে নির্বাচনের ব্যবস্থা করেন। অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আরও ক্ষতি করবে দেশের জন্য। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গেই থাকবো। নির্বাচনে হারি-জিতি আপনাদের সঙ্গেই থাকবো। আমারা হিন্দু-মুসলিম মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। সবাই একটি সুন্দর দেশ গড়ে তুলবো।’

‘আমরা যারা রাজনীতি করি তারা কাউকে নৌকা আর কাউকে ধানের শীষে ভাগ করেছি। হিন্দু-মুসলমানে ভাগ করেছি। এ ভাগ খুব ভয়ংকর। আমরা কখনো হিন্দু-মুসলমান ভাগ হবো না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েক দিন ধরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। তিনি নিয়মিত গণসংযোগ করছেন এবং পথসভায় অংশ নিচ্ছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর