তারিক সিদ্দিকের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তারিক সিদ্দিকের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
তারিক আহমেদ সিদ্দিক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী-কন্যার নামে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তার মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা এসব হিসাবে ৬ কোটি ৭৯ লক্ষ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে ।

এর আগে গত ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad