ঢাকা থেকে মদিনা ও জেদ্দা রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা

ঢাকা থেকে মদিনা ও জেদ্দা রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: উইকি
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে শনিবার বাতিল হওয়া ঢাকা-মদিনা ও ঢাকা-জেদ্দা রুটের দুটি ফ্লাইট রবিবার পুনঃনির্ধারিত সময়ে পরিচালিত হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি ৩৩৭ রবিবার বিকাল ৪টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ ছাড়া, ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি ৩৩৫ রবিবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব যাত্রীকে নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর শনিবার মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশসহ দেশি-বিদেশি সব এয়ারলাইন্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান রবিবার সকাল পর্যন্ত ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।

এ প্রেক্ষাপটে সরকার আটকে পড়া যাত্রীদের সহায়তায় বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad