কক্সবাজারে আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক পদে জয়ী আ.লীগ

কক্সবাজারে আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক পদে জয়ী আ.লীগ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জয়ী প্রার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ না পেলেও সর্বাধিক সাতটি পদে বিজয়ী হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

এই নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ চারটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

শনিবার রাতে নির্বাচনের এ  ফলাফল ঘোষণা করা হয়।

এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ছিলেন। সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে আজিজুল করিম বিজয়ী হয়েছেন। বিজয়ীরা একই প্যানেলের।

আরও পড়ুন

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকতার উদ্দিন হেলালী। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল বারী, সহ-সাধারণ সম্পাদক (সার্বিক) পদে জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে শাহজালাল চৌধুরী, নেজামুল হক ও এস এম জসিম বিজয়ী হয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য পদে জিয়াউদ্দিন আহমেদ ও ইকবালুর রশিদ আমিন এবং সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এর আগে, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কক্সবাজার ও চকরিয়ায় দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad