ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, রোববার দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচল বাধাগ্রস্ত হয়।

নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, ‘সাইন্সল্যাবে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা ছিল। সেটা যাতে না হয়, এজন্য পুলিশ সাইন্সল্যাবে অবস্থান করছে। কোনো অঘটন যাতে না ঘটে এজন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কলেজের ভেতরে আছে। সাইন্সল্যাব, নিউমার্কেট, কলাবাগান এবং ধানমন্ডি থানার পুলিশ আলাদা আলাদা স্থানে অবস্থান করছে।’

এ ঘটনায় সাইন্সল্যাবে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মো. আইয়ুব।

তবে কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad