ডেঙ্গু: অক্টোবরে প্রাণ গেল ৮০ জনের

ডেঙ্গু: অক্টোবরে প্রাণ গেল ৮০ জনের
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৫০৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে মশাবাহিত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩, চট্টগ্রাম বিভাগে ৯১, বরিশাল বিভাগে ৫৩ ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছরের এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬৯ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া না গেলেও বছরের এখন পর্যন্ত এ রোগে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ ও ১৩০ জন নারী।

আরও পড়ুন

এ ছাড়া অক্টোবরেই ডেঙ্গু রোগে প্রাণ হারিয়েছেন ৮০ জন। এর আগে চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে। গত মাসে প্রাণ হারিয়েছিল ৭৬ জন।

এর আগে আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় মশাবাহিত এ রোগটিতে। মার্চ মাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন এ রোগে আক্রান্ত ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad