চার পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ ঠেকাতে নামছে বাংলাদেশ

চার পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ ঠেকাতে নামছে বাংলাদেশ
সিরিজে প্রথমবার টস জিতলেন লিটন দাস। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসায় শুক্রবারের এই ম্যাচ পরিণত হয়েছে হোয়াইটওয়াশ ঠেকানোর লড়াই। একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ।

আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় একাদশে ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান ও শরীফুল ইসলাম।

উইন্ডিজের একাদশেও আছে তিনটি পরিবর্তন। বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক শাই হোপ, নেতৃত্ব দিচ্ছেন রস্টন চেইজ। বাদ পড়েছেন জেইডেন সিলস ও শারফেন রাদারফোর্ড, তাদের জায়গায় এসেছেন আকিম অগাস্তে, গুদাকেশ মোতি ও আমির জাঙ্গু।

ঘরের মাঠের এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad