ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৬১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৬১ মামলা
Advertisement
Advertisement

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৫৬১ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ডিএমপি।

এ সময় ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগে ১৯টি বাস, একটি ট্রাক, ৯টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ ১৫১ মামলা, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭৭ মামলা, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ১৩৮টি মামলা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে মামলার সংখ্যা ১৭৩, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০০, ট্রাফিক-উত্তরা বিভাগে ২২৮, ট্রাফিক-গুলশান বিভাগে ১৫৮টি।

এছাড়াও অভিযানের সময় মোট ৫২৩টি গাড়িকে ডাম্পিং এবং ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছে ট্রাফিক সূত্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর