নারায়ণগঞ্জের বন্দরে খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউসার এলাকায় রাস্তার পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, মরদেহটি খালে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে যায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিতের পরিচয় উদ্ধার ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


