নারায়ণগঞ্জে মেম্বারের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে আব্দুল মোতালিব নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ৬টার দিকে মুছাপুর ইউনিয়নের কুলচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগনে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহত আব্দুল মোতালিব মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সুতার ব্যবসার জন্য আব্দুল মোতালিব স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিনকে ১২ লাখ ১৩ হাজার টাকা ঋণ দেন। দীর্ঘ সময়েও টাকা ফেরত না পাওয়ায় গত ১২ জুন মহিউদ্দিনের বাড়িতে একটি সালিস বৈঠক হয়। সেখানে ইউপি সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোরে আব্দুল মোতালিব পাওনা টাকার বিষয়ে আনোয়ার মেম্বারের কাছে জানতে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেম্বার তাকে মারধর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী মহিউদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কামতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৈয়বুর রহমান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad